ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বার্ষিক সভা
প্রেস বিজ্ঞপ্তি

সভায় উপস্থিত সদস্যবৃন্দ
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ মোঃ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাঈদ মোঃ নাহিদ, কোম্পানি সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।
এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আলোচনা করা হয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও।

