সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
গ্রাম ডুবিয়ে শহরে আলো!

গ্রাম ডুবিয়ে শহরে আলো!

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউনিলিভার পেল সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম পুরস্কার

প্রেস বিজ্ঞপ্তিপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:১৩
ইউনিলিভার পেল সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম পুরস্কার

সংগৃহীত ছবি

‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার পেল দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। পাশাপাশি, আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে দেয়া হয়েছে এ পুরস্কার। ব্যবসায়িক অংশীদারদের দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের পাশাপাশি খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। এই অর্জন প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে দেশের খুচরা বাজার আধুনিকায়নের অবদানের স্বীকৃতি বলে মনে করছে তারা।

এছাড়াও, ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’— এই ক্যাটাগরিতে অর্জন করেছে সম্মানসূচক স্বীকৃতি। আধুনিক ও টেকসই খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে ইউবিএলের সমন্বিত কার্যক্রমের প্রতিচ্ছবি বলেই জানাচ্ছে প্রতিষ্ঠানটি। টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দীর্ঘস্থায়ী সুফল পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

ছয় দশকেরও বেশি সময় ধরে, বিশ্বস্ত ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা দিচ্ছে ইউনিলিভার। এই স্বীকৃতি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদানকে তুলে ধরেছে বলে মনে করছে তারা। খুচরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং কার্যক্রমে টেকসই উন্নয়ন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকেও স্পষ্ট করেছে এটি।   

আগামী দিনে, আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় এবং সময়োপযোগী খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ইউনিলিভারের। প্রযুক্তির সঠিক ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও সামগ্রিকভাবে সমাজের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা তৈরির লক্ষ্যে কাজ করছে এ প্রতিষ্ঠান।

    শেয়ার করুন:
    Advertisement
    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:২২

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ২০ এপ্রিল ২০২৬, ০০:১০

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    জীবনের ছয় দশকে গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    জীবনের ছয় দশকে গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৩২

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

    এস আলমকে ফেরাতে চান চাকরিচ্যুতরা, শাস্তি দাবি গ্রাহকদের

    এস আলমকে ফেরাতে চান চাকরিচ্যুতরা, শাস্তি দাবি গ্রাহকদের

    ১৯ এপ্রিল ২০২৬, ২২:০৬

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৭

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

    শরিফুলের কৌশলেই স্মিথের বাজিমাত

    শরিফুলের কৌশলেই স্মিথের বাজিমাত

    ১৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    ২০ এপ্রিল ২০২৬, ০২:০১

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    তেলের দাম বাড়তেই ২০০ টাকার ভাড়া ৪০০

    তেলের দাম বাড়তেই ২০০ টাকার ভাড়া ৪০০

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:১৫