মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও ডোরের ব্যবসায়িক সম্মেলন

মালয়েশিয়ায় ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের দুটি ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোর। গতকাল বুধবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর ও রবিন রিসোর্সেসের ৮০০ জন ব্যবসায়িক সহযোগী, ডিলার ও কর্মী অংশ নেন। অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ডিলারদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি জানিয়েছেন, উদ্ভাবনী পণ্যের পাশাপাশি গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে শিগগিরই ফার্নিচার কম্পোনেন্টস এবং ডেনসিফাইড উড বাজারে আনা হবে। সম্মেলনে সিনক্রো মেলামাইন বোর্ড, ডিপ এম্বসড বোর্ড ও আল্টিম্যাট বোর্ডসহ চারটি নতুন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ডিএমডি শামসুদ্দিন আহমেদ, অপারেশনসের জেনারেল ম্যানেজার শেখ জাকারিয়া নাসিম, সেলসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রোডাকশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ মিজানুর রহমান এবং সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মির্জা মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



