Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এআই বিজনেস সামিটে এআই এন্টারপ্রাইজ সলিউশন প্রদর্শন করবে স্টার টেক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৪০
শেয়ার করুন:
এআই বিজনেস সামিটে এআই এন্টারপ্রাইজ সলিউশন প্রদর্শন করবে স্টার টেক

দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ অংশ নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আগামী ৫ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সামিটে প্রতিষ্ঠানটি তাদের আধুনিক এআই এন্টারপ্রাইজ সলিউশন প্রদর্শন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

সামিটে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তিনটি বিশেষায়িত এআই সলিউশন তুলে ধরবে। এগুলো হলো— এআই লাইভ অ্যান্ড রিয়েল-টাইম মিটিং ইন্টেলিজেন্স, এআই ওয়ার্কফ্লো সার্ভেলিয়েন্স এবং এআই সাইবার সিকিউরিটি সলিউশন।

প্রতিষ্ঠানটির মিটিং ইন্টেলিজেন্স সলিউশনের মাধ্যমে সভা চলাকালে আলোচনা বিশ্লেষণ, লাইভ ট্রান্সক্রিপশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শনাক্তকরণ, স্বয়ংক্রিয়ভাবে সভার কার্যবিবরণী, করণীয় বিষয় এবং বিস্তারিত প্রতিবেদন তৈরি করা যাবে। এতে প্রতিষ্ঠানের সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হবে।

এআই ওয়ার্কফ্লো সার্ভেলিয়েন্স সলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও কর্মপ্রবাহ পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা করা যাবে। এটি পরিচালনাগত স্বচ্ছতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, এআই সাইবার সিকিউরিটি সলিউশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হুমকি শনাক্তকরণ, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং সাইবার আক্রমণ প্রতিরোধের প্রযুক্তি তুলে ধরা হবে। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তায় এ প্রযুক্তি ভূমিকা রাখতে পারে।

স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আগারগাঁওয়ের কুশলী ভবনে অবস্থিত করপোরেট অফিস থেকে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ প্রযুক্তি ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রতিষ্ঠানটিতে এআই এন্টারপ্রাইজ সলিউশনের জন্য রয়েছে পৃথক বিভাগ। এ বিভাগের মাধ্যমে আধুনিক এআই প্রযুক্তি নিয়ে গবেষণা, প্রযুক্তিগত মূল্যায়ন, উদ্ভাবন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরির কাজ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামিটে শুধু প্রযুক্তি প্রদর্শন নয়, বরং ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণ, কর্মদক্ষতা, নিরাপত্তা ও প্রবৃদ্ধিতে এআই কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে বিষয়েও দর্শনার্থীদের বাস্তব ধারণা দেওয়া হবে।

সামিট উপলক্ষে সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের স্টার টেকের এআই এন্টারপ্রাইজ সলিউশন সরাসরি দেখার এবং এ বিষয়ে জানার আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজনেস সামিটস্টার টেক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ