পিডিবিএলের ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড পিডিবিএলের ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বে কিমিয়া সাআদত, পিডিবিএলের সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং পিডিবিএলের সিইও সভায় অংশ নেন।
এছাড়া বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান, ট্রেজারি ডিলার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়ন, মানি মার্কেট ও বৈদেশিক মুদ্রাবাজারের গতিশীলতা এবং দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



