ব্যাংককে আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স
সংবাদ বিজ্ঞপ্তি

দেশের শীর্ষ টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স ‘ইভলভ বিয়ন্ড’ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর আয়োজিত এই সম্মেলনে প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাংককের দর্শনীয় স্থান পরিদর্শনের আয়োজন ছিল। আকিজ সিরামিকসের চার হাজারের বেশি রিটেইল শপ ও ৪০০ শোরুম রয়েছে। ব্র্যান্ডটি টানা সাতবার বেস্ট ব্র্যান্ড ও দুবার সুপারব্র্যান্ড স্বীকৃতি পেয়েছে।



