বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (১৪ জুলাই) ব্যাংকের হেড অফিসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আহমেদ ইসমেত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জসীম উদ্দিন ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিচালনা পর্ষদের পরিচালক জনাব মো. আব্দুল মজিদ, জনাব মো. শাহ আলম, জনাব সুলতান মাহমুদ বিন জুলফিকার, জনাব মো. শাহ আলম মিয়া, মিসেস মাহবুবুন নাহার, জনাব মো. চয়নূল হক এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস পারভীন আকতার উপস্থিত ছিলেন।




