Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

২০২৫ ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৬:৫৬
২০২৫ ও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক

শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর ভর করে ২০২৫ সালে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। একই ধারাবাহিকতা ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বজায় রেখেছে ব্যাংকটি। গ্রাহকদের আস্থা, সুশাসন, ডিজিটাল সক্ষমতা এবং উদ্ভাবনী সেবাকে এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

২১ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠানে ২০২৫ সালের আর্থিক ফলাফল এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকের পারফরম্যান্স তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজারসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৫১ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। একই সময়ে একক ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকায়।

২০২৫ সালে সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি ছিল ২০ দশমিক ৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস ছিল ১ দশমিক ৫২ শতাংশ। শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ৯ দশমিক ১২ টাকা, যা ২০২৪ সালে ছিল ৬ দশমিক ১৮ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৬ টাকায়।

ব্যাংকটির লোন পোর্টফোলিও ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে পুরো ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ। মোট আমানত বেড়েছে ২৯ শতাংশ, যা খাতের গড় ১২ শতাংশের তুলনায় অনেক বেশি। খেলাপি ঋণের হার কমে ২ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে, যা আগের বছর ছিল ২ দশমিক ৬৩ শতাংশ।

২০২৬ সালের প্রথম প্রান্তিকেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। এ সময়ে সমন্বিত নিট মুনাফা ৪৩ শতাংশ বেড়ে ৬৯৬ কোটি টাকায় পৌঁছেছে। শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ২ দশমিক ৯০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২ টাকা।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৬ দশমিক ১২ টাকা। একই সময়ে মোট আয় বেড়েছে ২৭ শতাংশ। খেলাপি ঋণের হার সামান্য বেড়ে ২ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোও ২০২৫ সালে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে বিকাশের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।

তারেক রেফাত উল্লাহ খান উল্লেখ করেছেন, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে এবং সেই ধারাবাহিকতা ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বজায় রাখতে সক্ষম হয়েছে।

তার ভাষ্য, গ্রাহক ও স্টেকহোল্ডারদের আস্থাই এই অর্জনের ভিত্তি।

তিনি আরও উল্লেখ করেন, সুশাসন, গ্রাহককেন্দ্রিক সেবা, ডিজিটাল সক্ষমতা এবং বিস্তৃত সেবা নেটওয়ার্কের মাধ্যমে আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহায়তা এবং গ্রাহকদের আস্থার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    অসহায়দের আলোর দিশারি বীথি

    অসহায়দের আলোর দিশারি বীথি

    ২৫ মে ২০২৬, ০৫:১১

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ২৫ মে ২০২৬, ০৭:৪৪

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    ২৫ মে ২০২৬, ০৫:০০

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    advertiseadvertise