Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বাংলাদেশজুড়ে ১ লাখ গাছ রোপণ করল আড়ং

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
বাংলাদেশজুড়ে ১ লাখ গাছ রোপণ করল আড়ং

সংগৃহীত ছবি

আড়ং, ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তাদের ‘ব্রিং ইওর ওন ব্যাগ (বিওয়াইওবি)’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের ৪২টি জেলায় ১ লাখের বেশি গাছ রোপণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘ব্রিং ইওর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা পুনরায় ব্যবহার করা। আজ, আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।’

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত, আগের বছরের একই সময়ের তুলনায় বিওয়াইওবি ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬.৮ লাখের বেশি কমানো সম্ভব হয়েছে, যা আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান। এ সময় কাগজের ব্যাগ বিক্রি থেকে ২ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এই সম্পূর্ণ অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫,৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০ হাজার ১টি পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। এর ফলে পরিবারগুলো পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাবে, সম্ভাব্য আয়ের উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

এ ছাড়া, আড়ং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মিয়াওয়াকি ফরেস্ট গড়ে তুলছে। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে নিবিড় ও জীববৈচিত্র্যসমৃদ্ধ সবুজ এলাকা তৈরি করা হয়। রূপগঞ্জের মিয়াওয়াকি ফরেস্টে আড়ং তাদের গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়ে আসা অংশগ্রহণকারীরা সরাসরি এই উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।

এসব উদ্যোগের ধারাবাহিকতায়, পরিবেশ পুনরুদ্ধার এবং কমিউনিটির নেতৃত্বে পরিচালিত উদ্যোগগুলোর প্রতি আগ্রহী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী আড়ং।

আড়ংয়ের সব আউটলেটে বিওয়াইওবি ক্যাম্পেইনটি চলমান রয়েছে। গ্রাহকরা নিজেদের ব্যাগ সঙ্গে নিয়ে এলে ১৫ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। দৈনন্দিন কেনাকাটার অভ্যাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমকে যুক্ত করার মাধ্যমে, আড়ং গ্রামীণ কারুশিল্পীদের সহায়তা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলার কাজকে এগিয়ে নিচ্ছে।

আড়ংগাছ রোপণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার