ব্যাংক এশিয়া ও বিটিআইর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
করপোরেট ডেস্ক

অ্যাপার্টমেন্ট ক্রেতাদের সহজ হোম লোন সুবিধা দিতে ব্যাংক এশিয়া পিএলসি এবং বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ (বিটিআই) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন এবং বিটিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) মাশরুর হাসান মিম।
চুক্তির ফলে গ্রাহকদের আবাসন ঋণগ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি যৌথ বিপণন ও প্রচারণার মাধ্যমে গ্রাহকদের আবাসনের স্বপ্নপূরণে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। বিজ্ঞপ্তি




