ট্রাস্ট ব্যাংকের ‘উদ্যোক্তা উৎসব সিলেট’ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

উদ্যোক্তাদের অবদান স্বীকৃতি ও এমএসএমই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ডিভিশন প্রধান সাদাত আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের পরিচালক নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। অনুষ্ঠানে করপোরেট গ্রাহকরা অংশ নেন। ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গ্রাহকদের সম্মাননা প্রদান করা হয়।



