সিএমএসএমই ফান্ডে যুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংক
অর্থনৈতিক ডেস্ক

সিএমএসএমই খাতে চলতি মূলধন জোগাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম ও বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি মো. ওবায়দুল হক। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



