টেকইজির যাত্রা শুরু

দেশের ক্রেতাদের হাতে নতুন সব প্রযুক্তিপণ্য ও স্মার্টফোন পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রিটেইল ব্র্যান্ড ‘টেকইজি’। রাজধানীর মতিঝিলের ৯৯/সিএ ঠিকানায় চালু হওয়া তাদের প্রথম আউটলেটে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো ও আইটেলের মতো শীর্ষ সব প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।
নতুন এই শোরুমে ক্রেতারা বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করে নিজেদের বাজেট ও পছন্দমতো পণ্য বেছে নিতে পারবেন। এখানে জনপ্রিয় বিভিন্ন সিরিজের স্মার্টফোন রাখা হয়েছে। ইনফিনিক্স জানিয়েছে, তাদের শক্তিশালী পারফরম্যান্সের জিটি সিরিজ, ফ্ল্যাগশিপ নোট সিরিজ, তরুণদের লক্ষ্য করে তৈরি আকর্ষণীয় হট সিরিজ এবং সাশ্রয়ী স্মার্ট সিরিজ স্টোরটিতে থাকছে।
নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন মানসম্মত পণ্য ও ক্রেতাবান্ধব সেবার মাধ্যমে প্রযুক্তিপণ্য কেনাকাটাকে আরও সহজ ও লাভজনক করে তোলাই টেকইজির মূল লক্ষ্য।



