দেশের ক্রেতাদের হাতে নতুন সব প্রযুক্তিপণ্য ও স্মার্টফোন পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রিটেইল ব্র্যান্ড ‘টেকইজি’। রাজধানীর মতিঝিলের ৯৯/সিএ ঠিকানায় চালু হওয়া তাদের প্রথম আউটলেটে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো ও আইটেলের মতো শীর্ষ সব প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।
নতুন এই শোরুমে ক্রেতারা বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করে নিজেদের বাজেট ও পছন্দমতো পণ্য বেছে নিতে পারবেন। এখানে জনপ্রিয় বিভিন্ন সিরিজের স্মার্টফোন রাখা হয়েছে। ইনফিনিক্স জানিয়েছে, তাদের শক্তি...