এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ। ব্যাংকের এমডি এম শামসুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক দীপ্তি রানী হাজরা। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এম খোরশেদ আলম। প্রধান অতিথি টেকসই ব্যাংকিংয়ের জন্য সাইবার, ঋণ ও পরিচালন ঝুঁকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন। সভাপতির বক্তব্যে এম শামসুল আরেফীন ব্যাংকের প্রতিটি স্তরে ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার নির্দেশনা দেন।



