উদ্ভাবনের জয়গান রিটেইল অ্যাওয়ার্ডসে সম্মানিত ৬৪ প্রতিষ্ঠান

উদ্ভাবনের জয়গান রিটেইল অ্যাওয়ার্ডসে সম্মানিত ৬৪ প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর।
গতকাল শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে দেওয়া হয় মোট ৬৪টি সম্মাননা। যার মধ্যে ৪০টি উদ্যোগ বিজয়ী এবং ২৪টি পায় অনারেবল মেনশন।
আয়োজক সূত্রে জানা যায়, এ বছর জমা পড়ে ৫৩টি প্রতিষ্ঠান থেকে ৩৪৭টি মনোনয়ন। ১৬ জন বিশেষজ্ঞের অংশগ্রহণে পাঁচ ধাপের কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ীদের।
‘বেস্ট রিটেইলার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও মানদণ্ড পূরণ না হওয়ায় তিনটি ক্যাটাগরিতে ঘোষণা করা হয়নি কোনো বিজয়ী।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও সাজিদ মাহবুব বলছিলেন, প্রযুক্তি ও গ্রাহক প্রত্যাশার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপ নিচ্ছে রিটেইল খাত। আর এ পরিবর্তনে নেতৃত্ব দেওয়া উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।
অ্যাওয়ার্ডের আগে গুরুত্বারোপ করা হয় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এ খাতটির ভবিষ্যৎ, ডাটা-নির্ভর কৌশল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর।

