গুলশানে উদ্বোধন হলো ‘গোল্ড কিনেন’-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার

সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের শীর্ষ গোল্ড সঞ্চয় অ্যাপ ‘গোল্ড কিনেন’-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার। গুলশান এভিনিউয়ের ‘এলিগ্যান্ট স্কয়ার’ ভবনের নিচতলায় (বাড়ি নম্বর ৩/বি, রোড ১১১, গুলশান-২) অবস্থিত এই সেন্টারের মাধ্যমে গ্রাহকেরা এখন সরাসরি ২২ ক্যারেট, হলমার্কড ও সার্টিফাইড গোল্ড বার ও কয়েন দেখে তাৎক্ষণিকভাবে ক্রয়ের সুযোগ পাবেন।
গোল্ড কিনেন-এর এই নতুন উদ্যোগের ফলে গ্রাহকেরা কেবল সরাসরি পণ্য দেখাই নয়, অ্যাপভিত্তিক গোল্ড সঞ্চয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে পছন্দ অনুযায়ী পণ্য ও ভাউচার ক্রয় করতে পারবেন। সেন্টারে গোল্ড কিনেন-এর সম্পূর্ণ সংগ্রহ রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ০.৫, ১, ৫ ও ১০ গ্রামের গোল্ড বার এবং ২ ও ৪ গ্রামের গোল্ড কয়েন। এসব পণ্য গ্রাহকেরা ক্যাশ, কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সরাসরি দেখে সংগ্রহ করতে পারবেন।
অ্যাপের পাশাপাশি যারা সরাসরি পণ্য দেখে নিশ্চিত হতে চান, তাদের জন্য এই সেন্টারটি একটি বাস্তব ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে। নতুন গ্রাহকেরা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে পণ্য ও সেবার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। ব্যক্তিগত সংগ্রহ, বিশেষ উৎসব বা করপোরেট উপহারের জন্য সেন্টারটি থেকে হলমার্কড সার্টিফাইড গোল্ড বার ও কয়েন নেওয়া যাবে। এর পাশাপাশি উদ্বোধনের সঙ্গে নতুনভাবে ‘গোল্ড ভাউচার’ চালু করা হয়েছে, যা সেন্টার থেকে কিনে উপহার হিসেবে দেওয়া সম্ভব। প্রাপক পরবর্তীতে গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে অফিসিয়াল বাজারমূল্যে ভাউচারটি রিডিম করে নিতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা তুলে ধরেন, প্রযুক্তির মাধ্যমে গোল্ড ক্রয় ও সঞ্চয়কে মানুষের জন্য সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তোলাই তাদের প্রধান লক্ষ্য ছিল। এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকেরা পণ্য সরাসরি দেখে ও জেনে ক্রয়ের সুযোগ পাচ্ছেন, যা তাদের আস্থা আরও দৃঢ় করবে এবং গোল্ড সঞ্চয়ের যাত্রাকে আরও বাস্তব ও অনুপ্রেরণাদায়ক করে তুলবে।
২০২২ সালে যাত্রা শুরু করা ‘গোল্ড কিনেন’ অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ২২ ক্যারেট, হলমার্কড ও সার্টিফাইড গোল্ড সঞ্চয় শুরু করতে পারেন। বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৫ লাখেরও বেশি। গ্রাহকদের গোল্ড বীমাকৃত এবং ব্যাংক-গ্রেড ভল্টে নিরাপদে সংরক্ষণ করা হয়। গ্রাহকেরা তাদের সঞ্চিত গোল্ডযেকোনো সময় বিক্রি করতে পারেন অথবা ঢাকা সিটি করপোরেশন এলাকায় হোম ডেলিভারি এবং দেশব্যাপী ৬৫০টিরও বেশি পিক-আপ পয়েন্ট থেকে তা সংগ্রহ করতে পারেন।
উদ্ভাবনী সেবার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘মাস্টারকার্ড প্রেজেন্টস ৪থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬’-এ 'ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক' খাতে বিজয়ী এবং 'ফাইন্যান্সিয়াল ইনক্লুশন' খাতে সম্মাননা অর্জন করেছে। এর আগেও প্রতিষ্ঠানটি ফিনটেক ও স্টার্টআপ খাতে একাধিক জাতীয় সম্মাননা লাভ করে।



