Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

TOYP ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬:১১
TOYP ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

সংগৃহীত ছবি

স্বেচ্ছাসেবা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অব বাংলাদেশ’ (TOYP) ২০২৬ অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। জেসিআই বাংলাদেশ তাঁকে এ সম্মাননা দিয়েছে।

মোহাম্মদ জহিরুল ইসলাম ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি তিনি মাতৃভূমি গ্রুপের পরিচালক এবং মাতৃভূমি হার্ট কেয়ার ও মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, নিরাপদ পানির প্রাপ্যতা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২ ফেব্রুয়ারি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের মধ্য দিয়ে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। পরে প্রতিষ্ঠানটি শিক্ষা, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, জীবিকা উন্নয়ন ও সামাজিক কল্যাণে কার্যক্রম সম্প্রসারণ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে প্রায় ১০ লাখ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে সংস্থাটি।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ফাউন্ডেশনটি পরিচালনা করছে ইগনাইট স্কুল। সংস্থাটির দাবি, এ পর্যন্ত স্কুলটির মাধ্যমে ১ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী বিনা মূল্যে শিক্ষা পেয়েছে। বর্তমানে ১৫৫ জন শিক্ষার্থী সেখানে বিনা মূল্যে পড়াশোনা করছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পোশাক ও অন্যান্য সহায়তা দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য রয়েছে থেরাপি সেবার উদ্যোগও।

পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও কাজ করছে ফাউন্ডেশনটি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ‘স্বাবলম্বী’ উদ্যোগের আওতায় ১৫৮টি পরিবারকে স্বাবলম্বী করার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫০ হাজারের বেশি মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ তৈরি করা হয়েছে।

তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাও মোহাম্মদ জহিরুল ইসলামের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। সামাজিক উদ্যোগ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার পাশাপাশি লেখালেখির মাধ্যমেও তাঁদের অনুপ্রাণিত করছেন তিনি।

এ পর্যন্ত তাঁর লেখা তিনটি বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো 'Aviation Career', 'Way to Success' ও 'Student Startup'। বইগুলোতে এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়া, সাফল্যের পথে এগিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

মোহাম্মদ জহিরুল ইসলামের প্রোফাইল অনুযায়ী, সমাজসেবা, যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবা ও উদ্যোক্তা হিসেবে অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আটটির বেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০, দ্য হিরো অ্যাওয়ার্ড ২০২১, জেসিআই ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২২, স্টুডেন্ট টু স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৯ এবং আইএলএ ৩০ আন্ডার ৩০-২০২৫।

TOYP ২০২৬ অ্যাওয়ার্ড অর্জনের পর জেসিআই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। এ অর্জনের জন্য তিনি তাঁর পরিবার, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের দল এবং মাতৃভূমি গ্রুপের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি মনে করেন, এ ধরনের অর্জনের পেছনে ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি দলীয় সহযোগিতা ও পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সামাজিক কার্যক্রম পৌঁছে দেওয়া, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো, পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা এবং তরুণদের সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে যেতে চান তিনি।

অ্যাওয়ার্ডমোহাম্মদ জহিরুল ইসলামTOYP ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’