ইয়োগা দিবসে বসুন্ধরায় ‘ব্লেন্ডারস চয়েস আনপ্লাগড’
আগামীর সময় প্রতিবেদক

আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ২০ জুন রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘ব্লেন্ডারস চয়েস আনপ্লাগড’। সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তিকে উৎসাহিত করার লক্ষ্যে ইস্পাহানি টি লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড ‘ইস্পাহানি ব্লেন্ডারস চয়েস’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভোরে একটি র্যালির মাধ্যমে এ আয়োজনের সূচনা হবে। দিনব্যাপী আয়োজনে থাকবে যোগব্যায়াম সেশন, এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিশেষ আলোচনা এবং সচেতনতামূলক সেশন। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আয়োজিত হবে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য চা এবং স্ন্যাকসের ব্যবস্থাও থাকবে।




