চামড়াজাত শিল্প বিকাশ এবং উন্নয়নে প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণ চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
চামড়া ও চামড়াজাত শিল্প বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কীমের মাধ্যমে স্বল্পসুদে ও সহজ র্শতে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লি. এর মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত রবিবার বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদা রহমান রহমান।



