বাংলাদেশ কমার্স ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সভা
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ৪৩৯তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ।
সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম, কামরুল হক মারুফ, এবং শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক এবং কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞা সভায় উপস্থিত ছিলেন।



