ট্রাস্ট ব্যাংকের র্যাডিসন ব্লু ঢাকা উপশাখা উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ট্রাস্ট ব্যাংক পিএলসির নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ‘র্যাডিসন ব্লু ঢাকা উপশাখা’ নামের এই শাখাটি চালু হয়।
উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সম্মানিত গ্রাহকরা।
নতুন এই উপশাখার মাধ্যমে আশপাশের এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকরা আরও সহজে ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক দেশব্যাপী সেবার পরিধি সম্প্রসারণ, মানোন্নয়ন এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



