ওয়ালটনের পৃষ্ঠপোষকতা চান বিসিবি সভাপতি

দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও ঘরোয়া কাঠামো ঢেলে সাজাতে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। গত মঙ্গলবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের প্রতিনিধিদলটি ওয়ালটন কার্যালয়ে যায়। ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান ও ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিসিবি সভাপতি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন থেকেই ওয়ালটনকে ক্রিকেটের সব ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে
অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বিসিবি সভাপতির মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়ে দেন সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি।



