Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাণিজ্য

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ২১:০৪
বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ফাইল ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য বাংলাদেশকে ৩৫ কোটি ডলার (প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আজ সোমবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে গত ১৫ মে বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’র অতিরিক্ত অর্থায়ন হিসেবে এই ঋণ অনুমোদন দেওয়া হয় বিশ্বব্যাংকের বোর্ড সভায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত এই অর্থায়ন এলএনজি আমদানির জন্য সাশ্রয়ী অর্থায়ন সহজ করবে এবং এতে আরও শক্তিশালী হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। এর মাধ্যমে এলএনজি আমদানির মূল্য পরিশোধ সক্ষমতা বাড়বে পেট্রোবাংলার।

এতে আরও জানানো হয়, এই ঋণের অর্থে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে শিল্প উৎপাদন ও বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়বে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

এই অতিরিক্ত অর্থায়নের আওতায় আইডিএ পেমেন্ট গ্যারান্টি-সমর্থিত একটি অর্থায়ন সুবিধাও রাখা হয়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এলসি) ও স্বল্পমেয়াদি ক্রেডিট লাইনের সহায়তায় এলএনজি আমদানির মূল্য পরিশোধে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এলএনজির দাম বেড়েছে এবং সরবরাহ ব্যাহত হয়েছে। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বর্তমানে বড় ধরনের আর্থিক চাপের মুখে আছে বাংলাদেশ।’

বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহ স্থিতিশীল রাখতে বিশ্বব্যাংক সহায়তা বাড়াচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘জ্বালানিসংকট থেকে বাংলাদেশের অর্থনীতি ও জনগণকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থায়ন।’

বিশ্বব্যাংকঋণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise