Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর ঘোষণা

দেশে হবে ভাসমান এলএনজি টার্মিনাল

  • এর মাধ্যমে দিনে আরও ৫৫০-৬০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ সম্ভব
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:২৭
দেশে হবে ভাসমান এলএনজি টার্মিনাল

সংগৃহীত ছবি

শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গতকাল শনিবার বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বললেন, অবকাঠামোয় বিনিয়োগ করেও গ্যাসের অপ্রাপ্যতায় বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না। জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

তবে জ্বালানি সমস্যা সমাধানে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে দিনে আরও সাড়ে ৫০০ থেকে ৬০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী দিনে আরও বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেলের যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক এ আয়োজনে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউডব্লিউর উপাচার্য ড. রুবানা হক।

এইউডব্লিউর উপাচার্য ড. রুবানা হক পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের ওপর তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি পোশাক খাতের নারী কর্মীদের উচ্চশিক্ষার জন্য এইউডব্লিউর ‘মাস্টার অব সায়েন্স ইন অ্যাপারেল অ্যান্ড রিটেল ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে স্পনসর করার জন্য বিজিএমইএর সদস্য কারখানাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, এ উদ্যোগটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিজিএমইএর দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই একটি অংশ। আমরা এইউডব্লিউর এই দূরদর্শী প্রস্তাব এবং স্পনসরশিপ মডেলটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছি। পোশাক শিল্পে আগামী প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে এই সুনির্দিষ্ট স্পনসরশিপ উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান মি কিহাক সাং, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ এবং এইচএসবিসি ব্যাংকের হেড অব সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসা।

এলএনজি টার্মিনালগ্যাসভাসমান এলএনজি টার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর