Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

তিন সূচকেই এগিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক

  • প্রযুক্তিনির্ভর রূপান্তর
  • শক্তিশালী ভিত্তি
  • আর্থিক অন্তর্ভুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৯
তিন সূচকেই এগিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী

পূবালী ব্যাংক পিএলসি তিন সূচকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর রূপান্তর, শক্তিশালী ভিত্তি এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ। সম্প্রতি ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অগ্রগতির কথা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

তিনি বলেছেন, গত তিন বছরে আমরা শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধিই অর্জন করিনি, বরং আমাদের শেয়ারহোল্ডারদের জন্যও উল্লেখযোগ্য মূল্য সৃষ্টি করতে সক্ষম হয়েছি।

এজিএমে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী বলেছেন, ২০২২ সালে যেখানে ব্যাংকের শেয়ারদর ১৬ থেকে ২০ টাকার মধ্যে অবস্থান করছিল, বর্তমানে তা ৩৭ টাকারও ঊর্ধ্বে উন্নীত হয়েছে। একই সঙ্গে ধারাবাহিক স্টক ডিভিডেন্ডের মাধ্যমে আমাদের পরিশোধিত মূলধন প্রায় ১ হাজার কোটি টাকা থেকে প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৬০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের অংশীদারত্বের মূল্যবৃদ্ধির পাশাপাশি আমাদের মূলধনি ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের বিনিয়োগের বাজারমূল্য তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন, গ্রাহকের আস্থা এবং টেকসই প্রবৃদ্ধিরই প্রতিফলন।

‘এই সাফল্যের জন্য আমি ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি’—যোগ করেন তিনি।

এজিএমে ব্যাংকের আরও অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেছেন, পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় আমরা শুধু চ্যালেঞ্জ মোকাবিলায়ই সীমাবদ্ধ থাকিনি; বরং প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি রূপান্তর কর্মসূচি বাস্তবায়ন করেছি। শাখাভিত্তিক ঐতিহ্যবাহী ব্যাংকিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে আমরা একটি শক্তিশালী ‘ভৌত ও ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম’ গড়ে তুলছি, যেখানে আপনারা আপনাদের পছন্দের মাধ্যমে সুবিধাজনক সময়ে এবং নিরাপদ উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি বলেছেন, ‘ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকা ‘পিআই ডিজিটাল প্ল্যাটফর্ম’ ২০২৫ সালের শেষে ৫ লাখ ২৮ হাজার ২৭৬ জন সক্রিয় ব্যবহারকারী অর্জন করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ১ দশমিক ৮৬ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে। বছরওয়ারি হিসাবে ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ৭৮ শতাংশ এবং লেনদেন বৃদ্ধি পেয়েছে ১১৫ শতাংশ, যা ডিজিটাল ব্যাংকিংয়ে আপনাদের ক্রমবর্ধমান আস্থার প্রমাণ। ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণেও আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ২০২৫ সালে আমাদের মার্চেন্ট পিওএস টার্মিনালের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২৫-এ। ১ লাখ ৪৫ হাজারেরও বেশি ‘বাংলা কিউআর’ স্থাপনের মাধ্যমে নগদহীন লেনদেনকে আমরা আরও সহজ, নিরাপদ ও বিস্তৃত করেছি। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, খুচরা বিক্রেতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটেছে।’

আমাদের বিস্তৃত নেটওয়ার্কও এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫ সালের শেষে আমাদের ৫১৭টি শাখা, ২৭৪টি উপশাখা, ২২টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং ৯০১টি এটিএম/সিআরএম কার্যকর ছিল।

২০২৫ সালে ব্যাংকের মোট সম্পদ ২০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৮ হাজার ১৩ দশমিক ৬৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। আমানত দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫১৯ দশমিক ৪৯ কোটি এবং ঋণ ও অগ্রিম বেড়ে হয়েছে ৭১ হাজার ১৪০ দশমিক ৬৩ কোটি টাকা। একই সময়ে আমাদের একীভূত পরিচালন মুনাফা ২ হাজার ৯০৭ দশমিক ৫৭ কোটি এবং কর-পরবর্তী নিট মুনাফা ১ হাজার ৭৯ দশমিক ৫৬ কোটি টাকায় পৌঁছেছে’—যোগ করেন তিনি।

শেয়ারহোল্ডারদের মুনাফার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি প্রসঙ্গে তিনি বললেন, ‘২০২৫ সালে আমাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ টাকায়, রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ১৫ দশমিক ৫১ শতাংশ এবং সম্পদের ওপর আয় (আরওএ) ১ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত (সিআরএআর) ১৫ দশমিক ৩৪ শতাংশে অবস্থান করছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং আমাদের মূলধনি শক্তি ও স্থিতিশীলতার পরিচায়ক।’

তিনি আরও বললেন, সম্পদের মানের ক্ষেত্রেও পূবালী ব্যাংক পুরো শিল্প খাতের তুলনায় ব্যতিক্রমী অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের শেষে আমাদের খেলাপি ঋণের হার ছিল মাত্র ২ দশমিক ২০ শতাংশ, যেখানে খাতভিত্তিক গড় খেলাপি ঋণ প্রায় ৩০ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে। ডেটানির্ভর মনিটরিং, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং শক্তিশালী আদায় কার্যক্রমের মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পূবালী ব্যাংকের। ২০২৫ সালে আমাদের মাধ্যমে পরিচালিত রপ্তানি বাণিজ্য ৩৮ হাজার ৬৬৪ দশমিক ২৬ কোটি টাকা, আমদানি বাণিজ্য ৪৭ হাজার ৩১৩ দশমিক ৭৪ কোটি এবং রেমিট্যান্স ১১ হাজার ৩৬২ দশমিক ১৩ কোটি টাকায় পৌঁছেছে।

মোহাম্মদ আলী বলেছেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) এবং টেকসই উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি। ২০২৫ সালের শেষে আমাদের মোট ঋণ ও অগ্রিমের প্রায় ৩০ শতাংশ টেকসই অর্থায়ন পোর্টফোলিওর অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ৪১১টি শাখা এবং ৪৫৩টি এটিএম/সিআরএমএ সৌরশক্তির ব্যবহার, ৩৭টি পরিবেশবান্ধব (লিড সনদপ্রাপ্ত) কারখানায় অর্থায়ন এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য সামনে রেখে কার্বন নিঃসরণ হ্রাস নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি দায়িত্বশীল ব্যাংকিংয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেছেন, ২০২৬-২০২৮ কৌশলগত পরিকল্পনার আওতায় পূবালী ব্যাংক প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিং মডেল বাস্তবায়নে কাজ করছে। ২০২৬ সালে আমরা একটি ‘বছরব্যাপী নগদবিহীন ব্যাংকিং প্রচারাভিযান’ পরিচালনা করব, যার মাধ্যমে খুচরা, স্বাস্থ্য, শিক্ষা, করপোরেট এবং সিএমএসএমই খাতে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত হবে।

তার বিশ্বাস, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিংই পূবালী ব্যাংকের ভবিষ্যতের পথ। ঐতিহ্য, সুশাসন, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয়ে ব্যাংকটি আগামী দিনগুলোতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ০
    কলম্বিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    কেইনের জোড়া গোলে জয়ে শুরু ইংল্যান্ডের

    কেইনের জোড়া গোলে জয়ে শুরু ইংল্যান্ডের

    ১৮ জুন ২০২৬, ০২:০৩

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    ১৮ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise