Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এসএমইতে ৩০% বিনিয়োগ করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫৭
এসএমইতে ৩০% বিনিয়োগ করবে  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান

প্রশ্ন: দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান কীভাবে মূল্যায়ন করবেন?

উত্তর: বাংলাদেশের অর্থনীতিকে একটি বিশাল বৃক্ষের সঙ্গে তুলনা করলে সিএমএসএমই খাত হলো তার শিকড়। শিকড় যেমন চোখে দেখা যায় না, কিন্তু পুরো বৃক্ষকে বাঁচিয়ে রাখে, তেমনি এই খাতও দেশের অর্থনীতির ভেতরের শক্তিকে ধারণ করে। শহরের ছোট কারখানা, বাজারভিত্তিক ব্যবসা, গ্রামীণ উৎপাদনমুখী উদ্যোগ ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প— সবকিছু মিলিয়ে এই খাত লাখো মানুষের জীবিকা নিশ্চিত করছে। একই সঙ্গে এটি নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবেও কাজ করছে।

প্রশ্ন: সিএমএসএমই খাতকে কেন ‘উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম’ বলা হয়?

উত্তর: প্রায় সব বড় ব্যবসার শুরুটাই ছোট থেকে হয়। আজ যেসব প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের অনেকেই একসময় ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। এই খাত একজন উদ্যোক্তাকে বাজার বুঝতে, ঝুঁকি নিতে, সীমিত সম্পদ দিয়ে ব্যবসা পরিচালনা করতে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তনের বাস্তব শিক্ষা দেয়। এই অভিজ্ঞতাগুলো বড় ব্যবসা গড়ে তোলার ভিত্তি তৈরি করে।

প্রশ্ন: নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে ব্যাংক খাতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?

উত্তর: বর্তমান সময়ে ব্যাংক খাতের ভূমিকা শুধু অর্থায়নকারী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই; ব্যাংক এখন নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নের একজন অংশীদার। অনেক তরুণের উদ্ভাবনী চিন্তা ও নতুন ব্যবসায়িক মডেল থাকলেও মূলধনের অভাবে এগোতে পারেন না, সেখানে ব্যাংক খাত সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সেই দৃষ্টিভঙ্গি থেকেই কাজ করছে।

প্রশ্ন: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিএমএসএমই খাতকে কেন অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে?

উত্তর: কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তির সবচেয়ে বড় ক্ষেত্র হওয়ায় শুরু থেকেই আমরা এটিকে অগ্রাধিকার দিয়ে আসছি। বর্তমানে আমাদের এই খাতের বিনিয়োগ পোর্টফোলিও প্রায় ১১ হাজার কোটি টাকা এবং ৯ হাজার জনেরও বেশি উদ্যোক্তা আর্থিক সেবা গ্রহণ করছেন, যা দেশের উদ্যোক্তাদের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

প্রশ্ন: বর্তমানে আপনার ব্যাংকের সিএমএসএমই বিনিয়োগ পোর্টফোলিওর আকার কত এবং এ খাতে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

উত্তর: বর্তমানে আমাদের সিএমএসএমই বিনিয়োগ পোর্টফোলিও প্রায় ১০ হাজার ৯৬৩ কোটি টাকা, যা আমাদের মোট বিনিয়োগের প্রায় ২২ শতাংশ। আমরা এই খাতকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করি। আগামী কয়েক বছরের মধ্যে এই অংশকে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

প্রশ্ন: নতুন, ক্ষুদ্র ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য আপনার ব্যাংকের বিশেষ বিনিয়োগ পণ্য বা আর্থিক সেবা সম্পর্কে বলুন।

উত্তর: উদ্যোক্তাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা বিবেচনা করে আমরা কয়েকটি বিশেষায়িত বিনিয়োগ পণ্য চালু করেছি। এর মধ্যে ‘তিজারা’ সাধারণ সিএমএসএমই উদ্যোক্তাদের এবং ‘নিসা’ বিশেষভাবে নারী উদ্যোক্তাদের জামানতবিহীন বিনিয়োগ সুবিধা দেবে। অন্যদিকে ‘আত-তাওফিক’ এবং ‘আল-আওয়ানা’ জামানতের বিপরীতে বৃহত্তর বিনিয়োগ সুবিধা দেয়।

প্রশ্ন: জামানতসংকট এখনো সিএমএসএমই উদ্যোক্তাদের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে কী উদ্যোগ নিয়েছেন?

উত্তর: জামানতসংকট সিএমএসএমই খাতের অন্যতম বড় কাঠামোগত চ্যালেঞ্জ। অনেক উদ্যোক্তার ভালো ব্যবসা থাকলেও পর্যাপ্ত জামানতের অভাবে প্রাতিষ্ঠানিক অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে আমরা ‘তিজারা’ এবং ‘নিসা’ নামে জামানতবিহীন বিনিয়োগ পণ্য চালু করেছি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন সুবিধা ও ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুযোগ ব্যবহার করা হচ্ছে।

প্রশ্ন: নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভূমিকা সম্পর্কে কিছু বলুন।

উত্তর: নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নারী স্বাবলম্বী হলে পুরো সমাজ উপকৃত হয়। বর্তমানে আমাদের নারী উদ্যোক্তা বিনিয়োগ পোর্টফোলিও প্রায় ২০০ কোটি টাকা এবং প্রায় ৯০০ জন নারী উদ্যোক্তা আমাদের সেবা নিচ্ছেন।

প্রশ্ন: তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পাশাপাশি দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে?

উত্তর: তরুণদের উদ্ভাবনী চিন্তা থাকলেও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা ও বাজার বিশ্লেষণে সীমাবদ্ধতা থাকে। তাই আমরা শুধু অর্থায়নের মধ্যেই সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তাদের জন্য পরামর্শ ও সক্ষমতা উন্নয়ন উদ্যোগ পরিচালনা করি। বিশেষ করে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম কর্মসূচির আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপির আওতায় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম উদ্যোক্তাদের কীভাবে উপকৃত করছে?

উত্তর: এই কর্মসূচির আওতায় আমরা নিয়মিত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন করছি, যেখানে ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা এবং আধুনিক ব্যবসায়িক চর্চা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

প্রশ্ন: গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আপনার ব্যাংক কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে?

উত্তর: বাংলাদেশের অর্থনীতি এখনো অনেকাংশে গ্রামকেন্দ্রিক। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী না করে টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এই বিবেচনায় আমরা বিস্তৃত শাখা নেটওয়ার্ক, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছি। একজন উদ্যোক্তা কোথায় থাকেন তা নয়, বরং তার ব্যবসার সম্ভাবনাই আমাদের কাছে মুখ্য।

প্রশ্ন: আল-আরাফাহ্ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এআরডিপি) গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছে?

উত্তর: এআরডিপির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, গবাদি পশু, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়ন করা হচ্ছে। এই কর্মসূচির বড় শক্তি হলো এর সামাজিক প্রভাব; একজন ক্ষুদ্র উদ্যোক্তা নিজস্ব আয় সৃষ্টি করতে সক্ষম হলে তার পরিবার ও সামগ্রিক সামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটে।

প্রশ্ন: কৃষি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে অর্থায়নের ক্ষেত্রে ‘এআইবি ওপেন ইনভেস্টমেন্ট ফর এগ্রি ফাইন্যান্সিং’ উদ্যোগের গুরুত্ব কী?

উত্তর: বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবিকা কৃষির সঙ্গে জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে এ খাত প্রাতিষ্ঠানিক অর্থায়নে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এই বিবেচনায় আমরা ‘এআইবি ওপেন ইনভেস্টমেন্ট ফর এগ্রি ফাইন্যান্সিং’ উদ্যোগ চালু করেছি।

প্রশ্ন: ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তি কীভাবে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলছে?

উত্তর: ডিজিটাল প্রযুক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। আগে অর্থায়নের জন্য একাধিকবার ব্যাংকে যাওয়া এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও বর্তমানে ডিজিটাল ডকুমেন্টেশন, ই-কেওয়াইসি এবং অনলাইন আবেদনের কারণে প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে উদ্যোক্তারা যেকোনো সময় লেনদেন সম্পন্ন ও আর্থিক তথ্য ব্যবস্থাপনা করতে পারছেন, ফলে সময় ও ব্যয় কমছে।

প্রশ্ন: বাংলা কিউআর, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট সল্যুশন সিএমএসএমই খাতকে কীভাবে সহায়তা করছে?

উত্তর: ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সিএমএসএমই খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই তাৎক্ষণিকভাবে মূল্য গ্রহণ করতে পারছেন, যা লেনদেনকে স্বচ্ছ করছে। এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের ফলে গ্রামীণ উদ্যোক্তারা নিজ এলাকায় থেকেই লেনদেন, সরবরাহকারীকে পেমেন্ট এবং বেতন বিতরণের মতো দৈনন্দিন কাজ দ্রুত করতে পারছেন।

 

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিমো. রাফাত উল্লা খানসাক্ষাৎকার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    ২৯ জুন ২০২৬, ০১:২১

    সরষের মধ্যে ভূত

    সরষের মধ্যে ভূত

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    ২৯ জুন ২০২৬, ০১:৫৬

    ভারতের হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল : সংসদে নাহিদ

    ভারতের হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল : সংসদে নাহিদ

    ২৯ জুন ২০২৬, ০২:২০

    টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

    টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

    ২৯ জুন ২০২৬, ০০:৫৮

    শিশুমৃত্যুর পর ভুয়া চিকিৎসক শনাক্ত

    শিশুমৃত্যুর পর ভুয়া চিকিৎসক শনাক্ত

    ২৯ জুন ২০২৬, ০১:৪২

    খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি

    খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি

    ২৯ জুন ২০২৬, ০১:৩৩

    একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : মির্জা ফখরুল

    একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : মির্জা ফখরুল

    ২৯ জুন ২০২৬, ০২:৫২

    advertiseadvertise