Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রাজস্ব ব্যবস্থাপনায় রোডম্যাপ জরুরি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬
রাজস্ব ব্যবস্থাপনায় রোডম্যাপ জরুরি

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন

করের আওতা সম্প্রসারণ, রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর এবং প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংগঠনের কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী।

ফিকির সভাপতি বললেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের প্রচেষ্টা ইতিবাচক। তবে টেকসই রাজস্ব প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে কাঠামোগত সংস্কার, নীতিগত পূর্বানুমেয়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ফিকির মতে, এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে করের আওতা বৃদ্ধি, ব্যবসার ব্যয় কমানো, রাজস্ব প্রশাসনের ডিজিটালাইজেশন এবং সব খাতের জন্য সমতাভিত্তিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে। রূপালী হক চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেট তুলনামূলকভাবে পূর্বানুমানযোগ্য এবং সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক পদক্ষেপ।

রূপালী হক চৌধুরী আরও বলেছেন, দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা ও কর্মমুখী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে গ্রিন ইনিশিয়েটিভ ও সৌরবিদ্যুৎ খাতে প্রণোদনা জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রূপালী হক চৌধুরী বললেন, সরকার মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়নে সুস্পষ্ট কৌশল ও রোডম্যাপ প্রয়োজন।

রাজস্ব আহরণ বাড়াতে ফিকি নন-ফাইলারদের কর নেটের আওতায় আনা, লাইসেন্স ও অনুমোদন নবায়নে কর রিটার্ন বাধ্যতামূলক করা, ভ্যাট ও আয়কর তথ্যের সমন্বিত যাচাই ব্যবস্থা চালু এবং কর প্রশাসনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে।

সংবাদ সম্মেলনে ফিকির ট্যাক্স কনসালট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া বললেন, কাস্টমস, ভ্যাট ও আয়কর ব্যবস্থাকে একীভূত করে পূর্ণাঙ্গ অটোমেশন রোডম্যাপ প্রণয়ন জরুরি। পাশাপাশি এনবিআরের অধীনে বিশেষ ডেটা অ্যান্ড অ্যানালিটিকস টিম গঠন, অভিন্ন ভ্যাট হার চালু, কার্যকর করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং কাস্টমস ব্যবস্থার সংস্কারেরও আহ্বান জানানো হয়।

ফিকির মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা শক্তিশালীকরণ এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা উন্নত হবে।

ফিকিফরেন ইনভেস্টর চেম্বাররাজস্ব ব্যবস্থাপনারোডম্যাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা