রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা

ফাইল ছবি
আসন্ন রমজান মাসে ব্যাংকের সকল কার্যক্রমের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে কেন্দীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এতে আরও বলা হয়, ফলে দেশের সব তফশিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিশিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে। রমজান মাস শেষ হলে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

