পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ওয়ার্ডবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে সাড়ে ৩ ঘণ্টা ধরে। স্থানীয়রা জানিয়েছেন, বেড়া সরকারি বিপিন বিহারী (বি. বি.) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিছুদিন ধরে পৌরসভার ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রবিবার বিকালে ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় শেষ...