নড়াইলের নড়াগাতী থানায় মাদক বেচাকেনার দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে ওই যুবকের বাড়ির পাশেই তাকে হত্যা করা হয়। নিহত যুবকের নাম আরাফাত মোল্যা (৩৮)। তিনি দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির অভিযোগে নড়াগাতী থানায় পাঁচটি মামলা জানিয়েছে পুলিশ।আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী।তিনি জানান, মাদক বেচাক...