নওগাঁ থেকে অন্যত্র পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এলাকা থেকে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. নূরুল আমিন।ইউএনও জানালেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে ২টি ভটভটিতে (নসিমন) করে ১২০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পার্শ্ববর্তী এলাকায় কে বা কারা নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা রাস্তার ওপর গাড়ি দুটি থামিয়ে প্রশাসনের কাছে খবর দেয়।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিএপি কমপ্লেক্স সারগুলোর সরকারি দর ১ লাখ ২৬ হাজার টাকা। জ...