বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অন্যান্য লেখক ও চলচ্চিত্রকারের গ্রাফিতিতে কালিমা লেপনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠন সোনালি সকাল।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকরা অংশ নেন।কর্মসূচির শুরুতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শিল্প-সা...