মাথার ওপর ঝুলছে বিপদ। কোথাও ছাদ থেকে খসে
পড়ছে পলেস্তারা, আবার কোথাও দেখা দিয়েছে ফাটল।
ভবনে ঢুকলেই আতঙ্ক— কখন জানি মাথার ওপর
ভেঙে পড়ে আস্ত ছাদটাই। তাই
বাধ্য হয়ে মাথায় হেলমেট
পরে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আর সেবা নিতে
আসা সাধারণ মানুষও ভবনের ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন ভয়।
এ চিত্র বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন
পরিষদের। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই
ভবনেই চলছে ইউনিয়ন পরিষদের
কার্যক্রম। প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সেবা নিতে আসেন
শতাধ...