আগামীর সময়

বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কের দক্ষিণ শৈয়লদা বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে যাওয়ার পথে খুলনা-বরিশাল রুটের একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবু মোল্লার মৃত্যু হয়। নিহতের ভোটার আইডি কার্ডে তার নাম বাবু মোল্লা উল্লেখ রয়েছে। তিনি ঢাকার সায়েদাবাদ কুরশাইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেছেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

    শেয়ার করুন: