Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাটেঙ্গা বিল উদ্ধারে মাঠে প্রশাসন, বসানো হলো লাল পতাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪৩
শেয়ার করুন:
কাটেঙ্গা বিল উদ্ধারে মাঠে প্রশাসন, বসানো হলো লাল পতাকা

ছবি: আগামীর সময়

দীর্ঘদিনের দখল ও মাটি ভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল। বিলটি রক্ষায় এবার সরেজমিনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়ের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় যান। এ সময় বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কাটেঙ্গা বিলের সরকারি জমি পুনরুদ্ধারের পাশাপাশি বিলটি খনন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটির অবস্থান। সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় একসময় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি ও দেশীয় মাছের বিচরণে মুখর ছিল বিলটি।

একটি গবেষণা সংস্থার সমন্বয়ক এম এ বাছির রাজা বলেন, বর্ষা মৌসুমে কাটেঙ্গা বিল ছিল বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের আশ্রয়স্থল। কার্তিক মাসে একদিন বিল ভাঙার ঘোষণা দেওয়া হতো। তখন ছাতিয়াইন, নোয়াপাড়া, জগদীশপুর, শাহজাহানপুর ও আন্দিউড়া এলাকার মানুষ দল বেঁধে মাছ ধরতে যেতেন। সৌখিন মাছ শিকারিদের মধ্যে কী যে আনন্দ ছিল! কিন্তু দখলের কারণে সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদখলকারী চক্র দীর্ঘদিন ধরে বিলের বিভিন্ন অংশ দখল করে মাটি ভরাটের মাধ্যমে কৃষিজমিতে পরিণত করেছে। এতে বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কমে যাচ্ছে মাছের আবাসস্থল ও পাখির বিচরণক্ষেত্র।

কাটেঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক এবং সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, কাটেঙ্গা বিল এলাকার মানুষের ঐতিহ্য ও আবেগের জায়গা। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এ বিলের সঙ্গে। দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে। ইউএনও ও এসিল্যান্ডের উদ্যোগকে তারা স্বাগত জানান। সংসদ সদস্যের সহযোগিতায় বিলটি সংরক্ষণের পাশাপাশি কবিগান, জারিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।

ইউএনও মেহেদী হাসান বলেন, কাটেঙ্গা বিল নিয়ে প্রশাসনের আগে থেকেই পরিকল্পনা রয়েছে। বিলের সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।

কাটেঙ্গা বিলমাধবপুরলাল পতাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের