দীর্ঘদিনের দখল ও মাটি ভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল। বিলটি রক্ষায় এবার সরেজমিনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়ের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় যান। এ সময় বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, কাটেঙ্গা বিলের সরকারি জমি পুনরুদ্ধারের পাশাপাশি বিলটি খনন, পানি...