Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এক দিনে ৩ হত্যাকাণ্ড

মূল অভিযুক্ত কিশোর গ্রেপ্তার, এলাকা জুড়ে আতঙ্ক

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৮:১৮
মূল অভিযুক্ত কিশোর গ্রেপ্তার, এলাকা জুড়ে আতঙ্ক

হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : আগামীর সময়

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে একইদিনে সংঘটিত তিন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত কিশোর নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপরে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এর আগে গত বৃহস্পতিবার ঘটে এসব হত্যাকাণ্ডের ঘটনা। ওইদিন বিকেলে প্রতিবেশীর বাড়ির সামনে খেলছিল বনপারিল গ্রামের সৌদিপ্রাবাসী দুদল মিয়ার মেয়ে আতিকা আক্তার (৭)। কিন্তু হঠাৎ করেই আর খোঁজ মিলছিল না তার। নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয় বিষয়টি। পাশাপাশি এলাকা জুড়ে মাইকিং করে খোঁজ চালানো হয় শিশুটির।

পরে সন্দেহভাজন কিশোর নাঈমকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। নাঈমের দেওয়া তথ্যে রাত ১০টার দিকে বাড়ির পাশের ভুট্টা  ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ পায় পরিবার। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধ করে আতিকাকে হত্যা করে থাকতে পারে নাঈম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশু আতিকার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। এই সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত নাঈম। পরে ওই কিশোরের বড়ভাই নাজমুলকে আটক করেন স্থানীয়রা। এরপর কিশোরের বাবা পান্নু, চাচা ফজলুকে ডেকে আনা হয় নিহত শিশুর বাড়িতে। রাত ১১টার দিকে স্থানীয় লোকজন পিটুনি দেয় পান্নু ও ফজলুকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ ঘটনায় গুরুতর আহত হন অভিযুক্ত কিশোরের বড়ভাই নাজমুল।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সদর থানা পুলিশ। এরপর নিহত আতিকা, পান্নু ও ফজলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পরদিন শুক্রবার বিকেলে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এশার নামাজের পরে দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর থানায় মামলা দায়ের করেছেন নিহত শিশুর মা আরিফা আক্তার। মামলায় প্রধান আসামি করা হয়েছে কিশোর নাঈমকে। অন্য আসামিরা হলেন-গণপিটুনিতে নিহত মো. পান্নু মিয়া, তার ভাই ফজলু মিয়া, আহত নাজমুল হোসেন ও রনি। মামলা হওয়ার বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন।

এদিকে তিন হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বনপারিল গ্রামে। দুইপক্ষের বাড়িতেই চলছে শোকের মাতম। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

শনিবার  বেলা পৌনে ১১টার দিকে শিশু আতিকার বাড়িতে গিয়ে দেখা গেছে, বিলাপ করছেন তার স্বজনরা। এ ঘটনার পর ছেলে আবিরকে (১২) নিয়ে আর ওই গ্রামে থাকতে চাইছেন না নিহত আতিকার মা। মেয়ের পর ছেলেকে হারানোর আশঙ্কা তার।

আতিকার দাদি জিয়ারন বেগম (৬০) বলছিলেন, ‘ওরা (অভিযুক্ত কিশোর) আমার নাতনিকে কেন মারল? দুদিন আগেও হাসি-খুশি মুখ, বাড়ির উঠানে ছোটাছুটি করছে। আমার নাতনি আর বলবে না দাদি আমাকে সাজিয়ে দাও।’

অন্যদিকে, গণপিটুনিতে নিহত ইজিবাইকচালক পান্নু মিয়ার বাড়ির বসতঘরে ঝুলছে তালা। বাড়ির উঠানের একটি বেঞ্চে বসে আছেন তার খালা ও স্বজনেরা। নিহতের স্ত্রী নারগিস আক্তার স্বামী ও দেবরের লাশ আনতে গেছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। বসতঘরের সিঁড়ির একপাশেই রয়েছে ইজিবাইক।

নিহত পান্নু মিয়ার খালা রওশন আরার ভাষ্য, ‘আমার বোনপুকে (বোনের ছেলে) কেন এইভাবে পিটিয়ে মারল তারা? ছেলের অপরাধে কেন বাবা ও চাচাকে হত্যা? নাঈম অপরাধী হলে তাকে মারত, আমাদের দুঃখ-কষ্ট থাকত না। কিন্তু পান্নু ও ফজলুকে মারল কেন?’

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় মামলা করেছেন নিহত শিশুর মা আরিফা আক্তার। মামলার প্রধান অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি কেউ। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে, বলছিলেন তিনি।

গ্রেপ্তারআতঙ্কমূল অভিযুক্ত কিশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    advertiseadvertise