Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগে সংঘর্ষ, আহত ১০

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:৩১
পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগে সংঘর্ষ, আহত ১০

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ— সংঘর্ষ

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারের লোকজনের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পীরগাছা-কদমতলী সড়কের ফাকেরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও উপজেলা বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন স্টেডিয়ামের কলামের নিচের বেজমেন্টে রড ব্যবহার করা হয়নি। পাথরের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া, প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট এবং ভিটি বালু দিয়ে কাজ করা হচ্ছে। তাদের দাবি, বেজমেন্ট ঢালাইয়ের সাত দিন পরও হাতের টানেই তা ভেঙে উঠে আসছে। এসব অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয়রা ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেন। তবে শুক্রবার আবার কাজ শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ঠিকাদারের লোকজন হাতুড়ি ও শাবল নিয়ে স্থানীয় কয়েকজনের ওপর হামলা চালায়। এতে মুকুট মিয়া, আব্দুল জলিল, আহসান হাবিব, রেজাউল করিমসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয়রা পীরগাছা-কদমতলী সড়কের ফাকেরের মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ প্রশাসন ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করেন। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণকাজ বন্ধ করে মানসম্মতভাবে স্টেডিয়াম নির্মাণ করতে হবে।

আরও পড়ুন

শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

১৭ জুলাই ২০২৬

খোঁজ নিয়ে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে পীরগাছার ফাকেরের মোড় এলাকায় তিন একর জমির ওপর উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৩ লাখ টাকা। ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাজবাড়ীর জিএনএন অ্যান্ড বিসি (জেভি) হলেও বর্তমানে ঢাকার মোস্তা বিল্ডার্স নির্মাণকাজ পরিচালনা করছে।

মোস্তা বিল্ডার্সের প্রতিনিধি সুমন মিয়া বলেছেন, ‘বৃষ্টির কারণে হয়তো ঢালাই উঠে যাচ্ছে। তবে আমরা এখনো বেজমেন্ট ঢালাই করিনি।’

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বললেন, ‘যতটুকু জানি প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তারা সরাসরি এটি বাস্তবায়ন করছে। স্থানীয় কোনো কর্তৃপক্ষকে এ কাজের তদারককারী হিসেবে রাখা হয়নি। তবে ওই প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রংপুরপীরগাছামিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি