টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তাররা— সংগৃহীত
গাজীপুরে অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
আজ শুক্রবার এ তথ্য জানায় টঙ্গী পশ্চিম থানা ।
পুলিশ জানায়, অভিযানে অস্ত্র আইনের মামলায় একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১২২ পিস ইয়াবাসহ একজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকসেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে।





