Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্বর্ণপদক জয়ে বুশরাকে ঘিরে উৎসব বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৫:০৪
স্বর্ণপদক জয়ে বুশরাকে ঘিরে উৎসব বাগেরহাটে

ছবিঃ আগামীর সময়

সদ্য নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক  জিতেছেন বাগেরহাটের কৃতি খেলোয়াড় ফাবিয়া বুশরা।

তার এই বিজয় উৎযাপনের জন্য বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। একইসঙ্গে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। তারা বুশরার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিতে আসা শতাধিক শিক্ষার্থী।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেছেন, মেয়ে ফাবিয়া বুশরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে সে এই সাফল্য অর্জন করেছে। তাকে অনুসরণ করে জেলার আরও মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি।

তার আশা, খেলোয়াড়দের উন্নয়নে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ফাবিয়া বুশরা বাগেরহাটসহ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন।


স্বর্ণপদকনারী খেলোয়াড়দেশের ক্রীড়াঙ্গন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise