Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নির্বাচন ছাড়াই কমিটি, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হলেন বিএনপি নেতা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৪
নির্বাচন ছাড়াই কমিটি, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হলেন বিএনপি নেতা

আতিকুর রহমান সাজু

কোনো নির্বাচন ছাড়াই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু।

সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই প্রেস ক্লাবের সভাপতি হলেন তিনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৩ অক্টোবর) বিকালে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে তিন বছরমেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক সমকালের আব্দুর রাজ্জাক মিকাকে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, আতিকুর রহমান সাজু চলতি বছরের মে মাসে অনলাইন নিউজ পোর্টাল সিএনএ২৪ নিউজের মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। এর কয়েক মাসের মধ্যেই তিনি প্রেস ক্লাবের সভাপতি হলেন।

আতিকুর রহমান সাজু বর্তমানে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তার বড় ভাই আব্দুর রশিদ সাদা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

নতুন কমিটিতে আগামীর সময়ের তারেক মাহমুদকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল মণ্ডল, বাংলাবাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম। মহসিন রেজা রুমেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম পিকুলকে সহসাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম ফুলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে ২১ জনের নাম থাকার কথা জানানো হলেও এখন পর্যন্ত মোস্তাফিজ সালাম সজীবের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সদস্যদের নাম পরে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা।

নতুন সভাপতি আতিকুর রহমান সাজুর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকতায় যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই তিনি ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে অন্য একজন সাংবাদিক ফোন করলেও পরিচয় জানার পর তিনি একইভাবে সংযোগ বিচ্ছিন্ন করেন।

প্রেস ক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকদের মূল কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু সেই ক্ষমতার অধিকারী নেতারাই যদি সাংবাদিকদের সংগঠন নিয়ন্ত্রণ করেন, তবে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের নেতারা সাধারণত বস্তুনিষ্ঠ সংবাদ মেনে নিতে পারেন না। একজন সক্রিয় রাজনীতিক প্রেস ক্লাবের দায়িত্বে থাকলে ওই এলাকায় সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।’

জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ‘এটি হওয়া উচিত নয়। এতে সাংবাদিকদের অধিকার রক্ষা করা কঠিন হয়ে যাবে।’

প্রেসক্লাবদেওয়ানগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়