Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাইকগাছা, ফসলহানির শঙ্কা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৩:১০
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাইকগাছা, ফসলহানির শঙ্কা

বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার পাইকগাছার জনজীবন। ছবি: আগামীর সময়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার পাইকগাছার জনজীবন। গত বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত। এতে একদিকে আমন ধানের জমিতে স্বস্তি ফিরলেও অন্যদিকে শীতকালীন সবজি, বীজতলা ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম। কাজ না পেয়ে ঘরে বসে দিন কাটাচ্ছেন অনেক শ্রমজীবী মানুষ।

আজ শুক্রবার সকাল থেকে পাইকগাছা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল ছিল কম। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনাও ছিল মন্দা। টানা বৃষ্টিতে কোথাও কোথাও সড়কের নিচু অংশে পানি জমে কাদা হয়েছে। এতে পরিবহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, বৃষ্টিতে শুকিয়ে যাওয়া আমন ধানের জমিতে আর্দ্রতা ফিরে আসায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে আগাম শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের বীজ বপন করা কৃষকদের জন্য এ বৃষ্টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কপিলমুনি এলাকার কৃষক জাফর আলী জানান, যেসব আমন ধানের জমির পানি শুকিয়ে গিয়েছিল, সেখানে বৃষ্টির কারণে ফসলের ফলন ভালো হতে পারে। তবে পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করা জমিতে পানি জমলে বীজ পচে যেতে পারে, নষ্ট হতে পারে চারা। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানে পড়ার আশঙ্কা আছে।

এদিকে টানা বৃষ্টিতে উদ্বেগ দেখা দিয়েছে ইটভাটার মালিকদের মধ্যেও। এখন ইট পোড়ানোর মৌসুম। ভাটাগুলোতে বিপুল পরিমাণ কাঁচা ইট প্রস্তুত। বৃষ্টিতে এসব ইট ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেতাগীতে বিপর্যস্ত জনজীবন

২০ নভেম্বর ২০২৬

এসএমসি ব্রিকসের মালিক নাজমুল হুদা মিথুন জানান, প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে। ভারী বৃষ্টিতে এসব ইট নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। কাঁচা ইট রক্ষায় বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভাটামালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় অনেকেই আয় থেকে বঞ্চিত হচ্ছেন। দিনমজুর ইউনুস গোলদার জানান, বৃষ্টির কারণে শুক্রবার কাজে যেতে পারেননি। ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে। প্রতিদিনের কাজের আয়ের ওপরই তার সংসার চলে। কাজ বন্ধ থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে শ্রমজীবী মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

বৃষ্টিতে ফসলের ক্ষতি এড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন। তিনি জানান, বিশেষ করে সবজি ও রবি ফসলের জমিতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে কৃষকদের সতর্ক করা হচ্ছে। নিচু জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন, ফসলের গোড়া ও জমির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বৃষ্টি আমন ধানের কিছু জমির জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। পেঁয়াজ, রসুন, আলু ও অন্যান্য শীতকালীন সবজির বীজ ও চারার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। ফসলের ক্ষতির লক্ষণ দেখা দিলে কৃষকদের কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার খুলনাসহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসতে পারে। ওই দিন খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস আছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব ও সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

তিনি জানান, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে। সাধারণ মানুষকে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে। জনসাধারণকে আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ্টিখুলনাপাইকগাছাঘূর্ণিঝড় আকভান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক