বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীসহ আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকায় জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও জেলেরা পড়েছেন বেশি ভোগান্তিতে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়...