Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেতাগীতে বিপর্যস্ত জনজীবন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেতাগীতে বিপর্যস্ত জনজীবন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেতাগীসহ আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। ছবি: আগামীর সময়

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীসহ আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকায় জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও জেলেরা পড়েছেন বেশি ভোগান্তিতে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ কারণে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল ও খুলনাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও বিষখালী নদীতীরবর্তী জেলেরা। নদী উত্তাল থাকায় এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর অধিকাংশ জেলে মাছ ধরা বন্ধ রেখেছেন। নিরাপত্তার স্বার্থে তারা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে নোঙর করে রেখেছেন।

আরও পড়ুন

উপকূলের দিকে এগোচ্ছে ‘আকভান’, সমুদ্রবন্দরে অব্যাহত সতর্ক সংকেত

২০ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টি ও দমকা বাতাসের কারণে স্থানীয় হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে যানবাহন চলাচলও কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনেক স্থানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।


এদিকে ঘূর্ণিঝড়ের খবরে উপকূলীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরের ও নিচু এলাকার বাসিন্দারা সম্ভাব্য জলোচ্ছ্বাস ও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উৎকণ্ঠায় আছেন।

দুর্যোগ প্রস্তুতির বিষয়ে উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো. সোহেল জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় তাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালানো এবং দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে তাদের দল সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভান মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জুমার নামাজে ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা ও জনসচেতনতা তৈরির জন্য মসজিদগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত আছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

ঘূর্ণিঝড় আকভানবেতাগীবরগুনাউপকূলবৃষ্টিবঙ্গোপসাগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু