Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
চিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস

ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে আবারও ধস নেমেছে। রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী এলাকায় প্রায় ৪০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে বাঁধের একটি বড় অংশ ধসে পড়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সেখানে প্রায় দেড় কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও কয়েক দফায় বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে স্থায়ী ব্যবস্থা না হওয়ায় ফের ভাঙন শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাঁধের স্থান পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

আরও পড়ুন

প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে : চট্টগ্রাম মেয়র

২৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় মাহবুবুর রহমান, মানিক ও শাহিন বলেন, দীর্ঘদিন ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। দ্রুত ব্যবস্থা না নিলে নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানোর আশঙ্কা রয়েছে। তারা বাঁধ রক্ষায় দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কুড়িগ্রাম-৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে ভাঙন ঠেকাতে দ্রুত জিওব্যাগ বরাদ্দের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি ভাঙন প্রতিরোধে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে তিনি জানান।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের কাঁচকোল এলাকায় প্রায় ৪ দশমিক ১ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে বাঁধের পুনর্বাসন ও শক্তিশালীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার দীর্ঘদিনের ভাঙন ও বাঁধসংক্রান্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিলমারীব্রহ্মপুত্রধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা