নিজের পোষা গরুর আঘাতে প্রাণ গেল বৃদ্ধের
মৌলভীবাজার প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর আক্রমণে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ঘটনাটি ঘটে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে।
নিহত মো. কালাম মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রবিবার বিকেল ৫টার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে তার পোষা গরু আনতে যান। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।




