Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দিনাজপুরে কোরবানির হাটে মাঝারি গরুর চাহিদা বেশি

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৪:৫৩
দিনাজপুরে কোরবানির হাটে মাঝারি গরুর চাহিদা বেশি

ছবি: আগামীর সময়

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের পশুর হাটগুলোতে জমে উঠেছে কেনাবেচা। জেলার ১৩ উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৬৮টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে এখন সবচেয়ে বেশি চাহিদা মাঝারি ও ছোট আকারের গরুর।

আজ রবিবার সকালে পার্বতীপুর উপজেলার যশাই পশুর হাট ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। আজ সকাল ১০টার পর পুরোদমে শুরু হয় কেনাবেচা। ক্রেতাদের দরদাম আর বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো হাট।

হাটে ছোট জাতের গরু বিক্রি হচ্ছে ৫৫ হাজার থেকে ৭০ হাজার টাকায়। মাঝারি গরুর দাম হাঁকা হচ্ছে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে বড় গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত।

ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এবার ভাগে কোরবানি দেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বড় গরুর তুলনায় মাঝারিসহ চাহিদা বেশি দেখা যাচ্ছে ছোট গরুর।

গরু কিনতে আসা হাবিবুর রহমান জানিয়েছেন, একার পক্ষে এখন গরু কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সাত ভাগে ৮০ হাজার টাকায় কিনেছেন একটি গরু। তার মতে, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি।

গরু ব্যবসায়ী মোসাদ্দেক আলী জানিয়েছেন, গোখাদ্যের দাম বাড়ায় কঠিন হয়ে পড়েছে লাভ করা। ক্রেতারা মূলত ছোট ও মাঝারি গরু কিনছেন, তাই চাহিদা বেশি এসব গরুর।

যশাই হাটের ইজারাদার জয়নাল আবেদিন জানিয়েছেন, গতবারের তুলনায় এবার হাটে পশুর আমদানি ও উপস্থিতি বেশি ক্রেতার। আজ সকাল থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। মাঝারি গরুর চাহিদাই সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার দিনাজপুরে কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৭৩ হাজার ২৬২টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ৪ লাখ ২৬ হাজার ২৩টি পশু। ফলে চাহিদা মিটিয়ে প্রায় ১ লাখ ৫২ হাজার ৭৬১টি পশু উদ্বৃত্ত থাকবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানিয়েছেন, পশুর স্বাস্থ্য সুরক্ষা ও হাটের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জেলার ৬৮টি পশুর হাটে কাজ করছে ৩৮টি বিশেষ মেডিকেল টিম। নিয়মিত পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে তারা।

গরুকোরবানির ঈদগরুর হাটদিনাজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise