Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘বাবা বেঁচে থাকলে আজ বেশি খুশি হতেন’

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:৩৩
‘বাবা বেঁচে থাকলে আজ বেশি খুশি হতেন’

ঋতু খাতুন

স্বজনদের আহাজারি, চোখে অশ্রু আর ঘরে ক্যানসারে আক্রান্ত বাবার মরদেহ—এমন এক চরম শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা দিয়েও অদম্য মেধার পরিচয় দিয়েছে যশোরের চৌগাছার মেয়ে ঋতু খাতুন। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ ৫ অর্জন করেছে ঋতু।

তবে অবিশ্বাস্য এই সাফল্যের মধ্যেও পিতৃহীন ঋতুর উচ্চশিক্ষা চালিয়ে নেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঋতু খাতুন যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের প্রয়াত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ছোট মেয়ে। সে স্থানীয় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

ঋতুর মা রেহেনা পারভীন আগামীর সময়কে জানান, ২০১২ সাল থেকে তার স্বামী ফুঁসফুঁসজনিত সমস্যায় ভুগছিলেন। ২০২৫ সালের দিকে বাম হাতে একটি টিউমার হয়। সেটি অপারেশন করতে গেলে রিপোর্টে ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আক্রান্ত হওয়ার আড়াই মাস পর ঢাকাতে তাকে কেমোথেরাপি প্রদান করার ১০-১২ দিন পর মেয়ের পরীক্ষার মধ্যে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। চিকিৎসা সেবা চালাতে গিয়ে মাঠের কিছু জমি বিক্রয় করতে হয়েছে। যৎসামান্য কিছু জমি আছে, সেটা দিয়ে কোনো রকম সংসার চালানো কষ্টসাধ্য। ফলে মেয়ের শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় আছি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনিই।

‘পরীক্ষা চলাকালেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে ঋতুর ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পরীক্ষার দিন ভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি’— যোগ করেন ঋতুর মা।


আরও পড়ুন

বাবার মৃত্যুর শোক সামলে জিপিএ-৫ পেল ঋতু

১১ আগস্ট ২০২৬



ঋতুর পরীক্ষা যাতে খারাপ না হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি প্রথমে তার কাছে গোপন রাখা হয়। কেন্দ্র দূরবর্তী (১০ কিলোমিটার দূরে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয়) হওয়ায় ভোরে পরীক্ষা দিতে বের হওয়ার পরই মরদেহ বাড়িতে আনা হয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জানতে পারে ঋতু। এরপর শেষবারের মতো বাবার মুখ দেখে বিদায় জানানোর পর বুকের কষ্ট চেপে রেখেই সে একে একে বাকি সব পরীক্ষায় অংশ নেয়।

আবেগাপ্লুত হয়ে ঋতু বলে, ‘বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। বাবা না থাকায় এখন পরিবারে আয়-রোজগারের কেউ নেই। সামনে পড়াশোনা চালিয়ে যেতে পারব কিনা, তা নিয়ে চিন্তায় আছি।’

ঋতুর চাচা মোমিনুর রহমান বলেন, ‘এ প্রতিকূল অবস্থার মধ্যে সে ভালো ফলাফল করেছে, এখন আমাদের সরকারে কাছে দাবি, আর্থিক অভাবে যেন আমার ভাতিজির লেখাপড়া বন্ধ না হয়।’

ঋতুর স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম জানান, এবারের এসএসসি পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ঋতুই জিপিএ ৫ পেয়েছে। দরিদ্রতা ও অসুস্থ বাবা—কোনো কিছুই ঋতুর পড়াশোনা থামাতে পারেনি। আমরা প্রাথমিকভাবে এরই মধ্যে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের নিয়ে তার জন্য একটি আর্থিক ফান্ড তৈরি করেছি, যাতে অর্থের অভাবে তার লেখাপড়া বন্ধ না হয়।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করে ঋতুর এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।’

এসএসসি পরীক্ষাজিপিএ-৫
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে