Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মনোবাসনা পূরণে চড়ক পূজায় পুণ্যার্থীর ঢল

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৮
মনোবাসনা পূরণে চড়ক পূজায় পুণ্যার্থীর ঢল

স্থানীয় মন্দিরের পাশের পুকুর থেকে উত্তোলন করা হচ্ছে চড়ক গাছ। ছবি: আগামীর সময়

পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। বোঁথড় মহাদেব মন্দিরের পাশের পুকুর থেকে উত্তোলন করা হয়েছে চড়ক গাছ। এরপর মহাদেবের মূর্তি স্থাপনের মাধ্যমে শুরু হবে চড়ক পূজার মূল আয়োজন। মনোবাসনা পূরণে দেশ-বিদেশ থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিনদিন ব্যাপী আয়োজিত এ চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে আজ। চলবে বুধবার পর্যন্ত।

এই উৎসবকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের প্রায় প্রতিটি বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন।

ঐতিহ্যবাহী এই পূজা ও মেলার সঠিক ইতিহাস নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকের ধারণা সিন্ধু সভ্যতা থেকেই এর প্রচলন। আবার জনশ্রুতি আছে, এই পূজা ও মেলার শুরু হয়েছে বান রাজার আমল থেকে।

একসময় পুরো বৈশাখ মাসজুড়ে চলত এই মেলা। মেলা শুরুর মাস দেড়েক আগে থেকেই বোঁথড় গ্রামে পড়ে যেত সাজ সাজ রব। দূর-দূরান্ত থেকে আসা দোকানিদের পসরা, যাত্রা, সার্কাস, নাগরদোলা, যাদু প্রদর্শনী আর পুতুল নাচে উৎসবমুখর হয়ে উঠত গোটা অঞ্চল। কালের বিবর্তনে কিছুটা কমেছে মেলার সেই জৌলুস ও জাঁকজমক।

চড়ক গাছ, পাঠ ঠাকুর ও বিগ্রহ মন্দিরকে কেন্দ্র করে টিকে আছে এই আয়োজন। তবে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত সম্প্রীতির সেই চেনা রূপটি এখন কিছুটা ম্লান।

এবারের আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মেলা পরিচালনা কমিটি।

গ্রামের বাসিন্দা রনি রায় জানান, পুণ্যার্থীদের কেউ দেন পাঁঠাবলি, কেউবা উৎসর্গ করেন, কবুতর। কেউ পূজার অর্ঘ্য সাজানো চালনি মাথায় নিয়ে মন্দিরের চারপাশে সাতপাক ঘোরেন।

আয়োজনটি সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন বোঁথড় মহাদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর কুমার সাহা।

চড়ক পূজাপাবনাঐতিহ্যবাহীচৈত্র সংক্রান্তিচড়ক গাছচড়কবাংলা সংস্কৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী